ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
এবার ইরানের ওপর সাইবার হামলা চালালো যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 2:04 PM

এবার ইরানের ওপর সাইবার হামলা চালালো যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর সাইবার হামলা চালালো যুক্তরাষ্ট্র

মার্কিন ড্রোন ভূপাতিতের ঘটনার প্রতিক্রিয়ায় সাইবার হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থাগুলো আরও জানায়, যুক্তরাষ্ট্রের সরকারি গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করার ইরানের প্রচেষ্টার জবাবও এভাবেই দিতে চায় তারা। ডয়চে ভেলে





শনিবার মার্কিন সংবাদসংস্থা ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ও একটি গোয়েন্দা নেটওয়ার্কে এই সপ্তাহে সাইবার হামলা চালায়। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দেশটির সাইবার কমান্ডকে এই ডিজিটাল হামলার নির্দেশ দেন।

একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট আরও জানায়, এই হামলায় ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ন্ত্রণকারী কম্পিউটারগুলো অরক্ষিত হয়ে পড়ে। মূলত মার্কিন গ্লোবাল হক ড্রোন ইরানের পক্ষ থেকে ভূপাতিত করা হলে তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিমানহামলার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ার পরই এই সাইবার হামলা চালানো হয়।

ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে অখ্যাত ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিলো বলে দাবি করা হলেও ইরান জানায়, সেটি তাদের আকাশসীমাতেই ছিলো। এছাড়া, সেটির ভগ্নাংশ তাদের জলসীমা থেকে উদ্ধারও করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status