ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
জাতীয় সংগীত গেয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করলেন শেখ হাসিনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 2:01 PM

জাতীয় সংগীত গেয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করলেন শেখ হাসিনা

জাতীয় সংগীত গেয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করলেন শেখ হাসিনা

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দলের ৭০ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেছে আওয়ামী লীগ। এসময় সেখানে বেজে ওঠে জাতীয় সংগীত। অন্যদের সঙ্গে শেখ হাসিনাও গলা মেলান জাতীয় সংগীতে।





রোববার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল সাড়ে ৮টায় বেলুন ও কবুতর উড়িয়ে বর্ষপূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কবুতর উড়িয়ে দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

আওয়ামী লীগ এ দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ও পাকিস্তান প্রতিষ্ঠার পর জননেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হকের নেতৃত্বে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। জন্মলগ্নে এই দলের নাম ছিল ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। জন্মের পর থেকেই ধর্মনিরপেক্ষ-অসা¤প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত সাম্যের সমাজ নির্মাণের আদর্শ এবং একটি উন্নত সমৃদ্ধ আধুনিক, প্রগতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা নির্মাণের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক দর্শনের ভিত্তি রচনা করে আওয়ামী লীগ। যার পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের কাউন্সিলে ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণের মাধ্যমে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ নামকরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status