ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ, নিহত ৩
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 12:51 PM

আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ, নিহত ৩

আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ, নিহত ৩

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৮ জন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শনিবার সকালের দিকে শহরের মধ্যাঞ্চলে এক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।




স্থানীয় সময় ভোট পাঁচটার দিকে এই আগুন লাগে। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় প্রায় ২০০ দমকলকর্মী এই আগুন নিয়ন্ত্রণে আনে। দেশটির ফায়ার সার্ভিস প্রধান ফ্লোরিয়ান লইনটায়ার বলেন, অগ্নিকাণ্ডের পর ১৫ জনকে মই এবং দড়ি দিয়ে তাৎক্ষণিকভাবে ভবন থেকে বের করে আনা হয়। অগ্নিকাণ্ডের প্রায় চার ঘণ্টা পর সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা।

বেশ কয়েকজন বাঁচতে জানালা দিয়ে লাফ দেন। এরমধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। কর্মকর্তারা বলেন, এই ভবনটি ১৯৭০ সালের। সেখানে সংস্কারকাজ চলছিলো। আগুনের কারণে ভেতরে প্রচণ্ড গরম অবস্থার সৃষ্টি হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status