ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
দেশসেরার মাথায় এখন বিশ্বসেরার মুকুট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 12:53 PM

দেশসেরার মাথায় এখন বিশ্বসেরার মুকুট

দেশসেরার মাথায় এখন বিশ্বসেরার মুকুট

জর্ডানে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ত্বকি বিশ্বসেরা। জর্ডানে ২৭তম অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন হাফেজ সাইফুর রহমান ত্বকি।

বিশ্বের ৩৮ দেশের প্রতিনিধির সঙ্গে লড়াই করে ছিনিয়ে আনলেন বিশ্বসেরার পুরস্কার। এ প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছেন।





গত ১৫ জুন ‘আল-হাশেমি’ শিরোনামে জর্ডানে ৩৮ দেশের ৩৯জন প্রতিযোগি জর্ডানের ২৭তম আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকি প্রথম স্থান অর্জন করেন।

টানা ৫দিনের প্রতিযোগিতায় শীর্ষ ৫ দেশ হলো, বাংলাদেশ, কাতার, বাহরাইন, পাকিস্তান এবং সৌদি আরব।

আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য গত ১৩ জুন জর্ডানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ ক্বারী সাইফুর রহমান ত্বকী। জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চলে ১৫ জুন থেকে২০ জুন পর্যন্ত।

ব্রাহ্মনবাড়িয়া জেলার শাহবাজপুরে জন্ম নেয় হাফেজ সাইফুর রহমান ত্বকি। ঢাকার ধলপুর লিচুবাগান নাদিয়াতুল কোরআন হাফেজিয়া নূরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও রামপুরার বায়তুল আমন মসজিদের খতিব মাওলানা বদিউল আলম-এর ছেলে।

২০১৪ সালে হাফেজ সাইফুর রহমান ত্বকি এনটিভি পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় সারাদেশে প্রথম স্থান অর্জন করেন।

২০১৫ সালে সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন।

২০১৭ সালে বাহরাইনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৫৪টি দেশের প্রতিযোগির সঙ্গে অংশগ্রহণ করে তৃতীয় স্থান লাভ করেন।

২০১৭ সালে বিশ্বের ৭২ দেশের ১২৯ জন প্রতিযোগির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হাফেজ সাইফুর রহমান ত্বকি ‘কুয়েত অ্যাওয়ার্ড’ খ্যাত ৮ম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন।

কোরআনের পাখি হাফেজ সাইফুর রহমান ত্বরি প্রতি রইলো আন্তরিক শুভ কামনা। আল্লাহ তায়ালা তাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status