|
হাওয়াইয়ে বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই
নতুন সময় ডেস্ক
|
|
হাওয়াইয়ে বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হনলুলু ফায়ার ডিপার্টমেন্টে উড়োজাহাজ বিধ্বস্তের খবর দেয়া হয়। উড়োজাহাজের আরোহীদের কেউ বেঁচে নেই বলে তাদের ধারণা। দুর্ঘটনাস্থলের ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। উড়োজাহাজটি উড্ডয়ন করছিল নাকি অবতরণ করছিল তা নিশ্চিত হওয়া যায়নি। বিমানটির অধিকাংশ আরোহী ছিল স্কাইডাইভার। ফায়ার সার্ভিসের প্রধান ম্যানুয়েল নিভস বলেন, এই মুহূর্তে পাওয়া প্রাথমিক তথ্য হচ্ছে বিমানে নয় আরোহী ছিল। তাদের কেউ বেঁচে নেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
