হোয়াটসঅ্যাপ নতুন ফিচারে লজ্জার হাত থেকে বাঁচাবেন আপনিহোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে নতুন ফিচার। কোনো ছবি যাতে ভুল ঠিকানায় পাঠিয়ে না ফেলেন তার জন্য আসছে এই ফিচার। যেখানে ২ বার করে যাচাই করার সুবিধা থাকবে।হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপের সর্বশেষ অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে পাওয়া যাবে এই ফিচার।সদ্য যোগ হওয়া এই ফিচারের জন্য হোয়াটসঅ্যাপে গ্যালারি থেকে ছবি পাঠাতে গেলে বাঁদিকে যাকে পাঠাচ্ছেন তাঁর ছবি দেখা যাবে।নতুন ফিচারে ইমেজের ক্যাপশন লেখার পাশেও উল্লেখ থাকবে যাঁকে পাঠানো হচ্ছে তাঁর নাম। অর্থাৎ ক্যাপশন লেখার সময় চোখে পড়বে কোথায় কার কাছে ছবি পাঠাচ্ছেন আপনি।আইফোন ইউজাররা শীঘ্রই এই ফিচার পেলেও অ্যান্ড্রয়েডে খুব শীঘ্রই চলে আসবে এই ফিচার।এদিকে হোয়াটসঅ্যাপ স্টিকার নোটিফিকেশন প্রিভিউ ফিচার নিয়ে আসার পরিকল্পনাও সেরা ফেলেছে। সদ্য আপডেটেড অ্যান্ড্রয়েড অ্যাপে এই ফিচার পাওয়া যাবে বলে জানিয়েছে ‘WAbetainfo’।তবে বেশ কিছুদিন আগে অ্যাপেলের আইওএস ভার্সন 2.19.50.21-এ চলে এসেছে স্টিকার নোটিফিকেশন।
হোয়াটসঅ্যাপ নতুন ফিচারে লজ্জার হাত থেকে বাঁচাবেন আপনি