ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ফাইনাল খেলবে পাকিস্তান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 10:52 AM

ফাইনাল খেলবে পাকিস্তান!

ফাইনাল খেলবে পাকিস্তান!

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। পাঁচ ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দলটির আসরে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। স্বাভাবিকভাবেই বিষম চাপের মধ্যে আছে তারা। সেই চাপটাকেই শাপেবর মনে হচ্ছে ওয়াহাব রিয়াজের। তার মতে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা চাপের মধ্যেই ভালো খেলে। পাকিস্তানি পেসারের বিশ্বাস, লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরাটা দিয়েই ঘুরে দাঁড়াবে তার দল এবং সব বাধা পেরিয়ে খেলবে ফাইনালে!




বিশ্বকাপে টিকে থাকা নিয়েই যেখানে ঘোরতর শঙ্কায় আনপ্রেডিক্টেবল পাকিস্তান, সেখানে ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন ওয়াহাব। বাঁহাতি পেসার আস্থা রাখছেন নিজেদের সামর্থ্য,‘আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি। আমরা সবাই ভালো বন্ধু এবং জানি, আমরা এই ১৫ জনই দলকে টেনে নিয়ে যাব। পাকিস্তান চাপে পড়ে খুব ভালো খেলে এবং আমি বিশ্বাস করি, আমরা সেমিফাইনাল ও ফাইনাল খেলব।’
চলমান বিশ^কাপে ওয়াহাবদের পারফরম্যান্স নিয়ে ইতোমধ্যে ঝড় উঠেছে পাকিস্তানে। চলছে অধিনায়ক সরফরাজ আহমেদের মুন্ডুপাত। জাতীয় ক্রিকেট দলে আমূল পরিবর্তন আনার কথাই ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতোমধ্যে পদত্যাগে বাধ্য করা হয়েছে পিসিবির ক্রিকেট কমিটির চেয়ারম্যান মহসিন খানকে। এ ছাড়াও শোনা যাচ্ছে, বিশ^কাপ শেষে দেশে ফিরতেই অধিনায়কের পদ হারাবেন সরফরাজ এবং চাকুরিচ্যুত হবেন কোচিং স্টাফের অনেকে।

তবে ওসব নিয়ে মোটেও চিন্তিত নন ওয়াহাব। ব্যস্ত থাকতে চান নিজেদের খেলা নিয়েই, ‘আমাদের বোলিং ইউনিট চেষ্টা করেছে। আমরা প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছি। ইংল্যান্ডে আমরা উইকেটের আশায় আছি কিন্তু এখনও সেটা আমরা পাচ্ছি না। দক্ষিণ আফ্রিকাকে হারানোই এখন আমাদের লক্ষ্য। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাই। সামনে কী হবে সেটা নিয়ে না ভেবে এখন কী হচ্ছে তা নিয়েই ভাবতে চাই।’
বিশ^কাপে এখন পর্যন্ত পাকিস্তানের একমাত্র জয়টি এসেছে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে তিন উইকেট শিকার করে দলের জয়ে বড় ভ‚মিকা রাখেন ওয়াহাব। বাঁহাতি এই পেসারের মতে, লর্ডসে চাপে থাকবে দুদলই, ‘মাঠে দক্ষতার প্রমাণ দেওয়াই সবকিছু, আমাদের মতো তারাও এখনও নিজেদের সেরাটা দিতে ব্যর্থ। বাকি ম্যাচগুলোতে আমাদের জয়ের বিকল্প নেই। এই ম্যাচে যারা চাপ সামলিয়ে ভালো খেলবে তারাই জিতবে।’

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের বিপক্ষে টানা শর্ট বল করে বিশ্বকাপের সেরা স্পেলগুলোর একটির নজির সৃষ্টি করেন ওয়াহাব। পাকিস্তান সব ভুল শুধরে সামনের ম্যাচগুলোতে ভালো করবে বিশ্বাস তার, ‘ভালো দল তারাই যারা নিজেদের ভুল নিয়ে একে অপরের সঙ্গে আলাপ করে এবং আমরা সেটা করেছি। আমরা আমাদের ভুলগুলো শুধরানোর চেষ্টা করব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status