ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাকিব ভীতি ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়া শিবিরে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 2:57 PM

সাকিব ভীতি ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়া শিবিরে

সাকিব ভীতি ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়া শিবিরে

আগামীকাল বৃহস্পতিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। বোলার হিসেবে সাকিব আল হাসানের ভীতি ছড়িয়ে পড়েছে অজি শিবিরে। সাকিবের বোলিংয়ের বিপক্ষে ব্যাটসম্যানদের শাণিত করতে বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে প্রস্তুতি ক্যাম্পে ডেকেছে অস্ট্রেলিয়া। অ্যাগারের বিপক্ষে ব্যাটে হাতে অনুশীলন করেছেন অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথরা।




আধুনিক ক্রিকেটের এই যুগের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। বল হাতে কতটা ভয়ঙ্কর সাকিব দুই বছর আগে বাংলাদেশ সফরে এসেই টের পেয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৭ সালে ঘরের মাঠে অজিদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার সাকিব।

দুই ইনিংসে একাই দশ উইকেট নিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। বিশ্বকাপেও দারুণ ফর্মে আছেন সাকিব। ৫.৮৪ ইকোনমিতে বোলিং করে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবের স্পিন মোকাবেলায় আরও পারদর্শী হতে নিজেদের সেভাবে প্রস্তুত করছে অজি ব্যাটসম্যানরা।

ভয়ঙ্কর সাকিবের প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘সাকিব সম্ভবত বিশ্বের সেরা অলরাউন্ডার এবং একজন বাঁহাতি স্পিনার। অ্যাশের (অ্যাস্টন অ্যাগার) এখানে আসা এবং সময় দেয়া দারুণ ব্যাপার ছিল। গত বছরের এই সময়ে সে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ছিল। পেশাদারিত্বের কদর থেকে আমরা অ্যাস্টন অ্যাগার এসেছে এবং বাঁহাতি স্পিনারের বিপক্ষে অনুশীলনের সুযোগ করে দিয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status