ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মোদির ডাকা বৈঠকে যাচ্ছেন না মমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 12:26 PM

মোদির ডাকা বৈঠকে যাচ্ছেন না মমতা

মোদির ডাকা বৈঠকে যাচ্ছেন না মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সর্বদলীয় সভাপতিদের বৈঠকে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়। আজ বুধবার নয়াদিল্লিতে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

'এক দেশ এক নির্বাচন' বা সারাদেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভার নির্বাচন করার বিষয়ে আলোচনার জন্যই বৈঠকটি ডেকেছেন নরেন্দ্র মোদি। আলোচনায় যোগ দিতে এরই মধ্যে সব দলের সভাপতিদের আমন্ত্রণ জানিয়েছেন মোদি।




তবে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রল্হাদ জোশিকে চিঠি দিয়ে সর্বদলীয় বৈঠকে নিজের না থাকার বিষয়টি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়। এতো কম সময়ে এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা সম্ভব না বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

মমতা ছাড়াও বেশ কয়েকটি বিরোধী দলের প্রধানরা নরেন্দ্র মোদির আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status