ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
৩৫ লাখ ৮২ হাজার মামলা বিচারাধীন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 9:47 AM

৩৫ লাখ ৮২ হাজার মামলা বিচারাধীন

৩৫ লাখ ৮২ হাজার মামলা বিচারাধীন

নিম্ন থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত দেশের আদালতগুলোতে (৩১ মার্চ পর্যন্ত) মোট বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭টি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (১৮ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।




তিনি বলেন, আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ২১ হাজার ৮১৩টি। এর মধ্যে দেওয়ানী মামলা ১৪ হাজার ২৩টি, ফৌজদারি মামলা ৭ হাজার ৬৫৫টি ও অন্যান্য (কনটেম্ট পিটিশন) মামলা ১৩৫টি।

আইনমন্ত্রী বলেন, হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৬৬৪টি। এর মধ্যে দেওয়ানি ৯৬ হাজার ১১৪টি, ফৌজদারি ৩ লাখ ১৭ হাজার ৪৪৩টি ও অন্যান্য মামলা ৯৩ হাজার ১০৭টি। অধস্তন আদালতে বিচারাধীন মামলার মধ্যে দেওয়ানী ১৩ লাখ ২৮ হাজার ৬০০টি ও ফৌজদারি ১৭ লাখ ২৫ হাজার ২৭০টি।

তিনি বলেন, বর্তমান সরকার বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘবের জন্য একটি আধুনিক বিচার বিভাগ ও বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা একটি সহনীয় পর্যায়ে আসবে এবং মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কার্যকর ও দৃশ্যমান উন্নয়ন সাধিত হবে।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের পারিবারিক আদালতে গত ৩১ মার্চ পর্যন্ত মোট বিচারাধীন মামলার সংখ্যা ৫৯ হাজার ৮৬০টি। ৬৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি মামলা ঢাকা জেলায়, ৫ হাজার ৫০৯টি। বান্দরবান ও খাগড়াছড়িতে এ ধরনের মামলা নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status