ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কলকাতায় মিস ইন্ডিয়াকে হেনস্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 9:41 AM

কলকাতায় মিস ইন্ডিয়াকে হেনস্তা

কলকাতায় মিস ইন্ডিয়াকে হেনস্তা

রাতের কলকাতায় প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্তকে হেনস্থার অভিযোগ উঠল। তার গাড়ি ঘিরে চিৎকার, এমনকী কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। ইতোমধ্যেই এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে চারুমার্কেট থানার পুলিশ। নিজের ফেসবুক পোস্টে গোটা ঘটনার বিবরণ দিয়েছেন ঊষসী।




ঊষসী লিখেছেন, বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেল থেকে তিনি উবারের গাড়ি বুক করেন। তারপর তাদের গাড়ি যখন এলগিন রোডের কাছাকাছি, তখন তাদের গাড়িতে একটি বাইক এসে ধাক্কা মারে। তাদের কারও মাথাতেই হেলমেট ছিল না বলে জানিয়েছেন তিনি।

এরপরই সাথেসাথে প্রায় ১৫ জন যুবক সেখানে জড়ো হয়ে যান। তারা সকলেই গাড়ি থেকে উবার চালককে টেনে বার করার চেষ্টা করেন। চালককে মারধরও করেন তারা।

ঊষসী ফেসবুকে পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেও ইতোমধ্যেই সাতজনকে গ্রেফতার করে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। তবে এখনও বিষয়টি নিয়ে আতঙ্কের মধ্যেই রয়েছেন তিনি।

খবর: ইন্ডিয়া টুডে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status