ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নেইমারকে ‘ছেড়ে দিচ্ছে’ পিএসজি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 9:37 AM

নেইমারকে ‘ছেড়ে দিচ্ছে’ পিএসজি

নেইমারকে ‘ছেড়ে দিচ্ছে’ পিএসজি

ধর্ষণের অভিযোগে টালমাটাল সময় পার করা নেইমারকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইএসপিএন ফুটবল জানিয়েছে, এখনো কোনো ক্লাবের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব না পেলেও এই গ্রীষ্মেই নেইমারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই বছর আগে রীতিমতো হইচই ফেলে বিশ্ব রেকর্ড সঙ্গী করে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যান নেইমার। ইএসপিএন বলছে, এত দাম দিয়ে কেনা ফুটবলারকে ছাড়তে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে প্রস্তাব আশা করছে পিএসজি।




নেইমারকে পেতে রিয়াল মাদ্রিদ গত মৌসুমে বেশ চেষ্টা চালিয়েছিল বলে খবর চাউর হয়। তাকে ঘরে ফেরাতে চেয়েছিল বার্সাও। মেসির ক্লাব এবারও এই দৌড়ে এগিয়ে আছে।

পিএসজি নেইমারকে ছেড়ে দিতে চায় সেটি কিছুদিন আগে বোঝা যায় ক্লাব মালিক নাসের আল-খেলাফির কথায়। চলতি সপ্তাহে তিনি ফ্রেঞ্চ ফুটবলকে জানান, দলের সেরা খেলোয়াড়ের কাছ থেকে এমন আচরণ আর সহ্য করবেন না।

নেইমারকে সতর্ক করে তিনি বলেন, ‘আমি শুধু সেই খেলোয়াড়কে দলে চাই, যে ক্লাবের জন্য সবকিছু দিতে রাজি।’

নেইমার প্যারিসের হোটেলে এক নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের এখন তদন্ত চলছে। এই ঝামেলার পাশাপাশি কোপা আমেরিকায় জাতীয় দলের হয়েও খেলতে পারছেন না। কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status