ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
লাল-সবুজের পতাকা বিক্রি করা এক ব্রিটিশ নারীর গল্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 12:46 PM

লাল-সবুজের পতাকা বিক্রি করা এক ব্রিটিশ নারীর গল্প

লাল-সবুজের পতাকা বিক্রি করা এক ব্রিটিশ নারীর গল্প

বাংলাদেশ থেকে ইংল্যান্ডের দুরুত্বটা প্রায় ৮৪১১ মাইল বা ১৩ হাজার ৫৩৬ কিলোমিটার! উড়োজাহাজে যেতেও আপনার কমপক্ষে ১২ ঘন্টা সময় লাগবে। সুদূর বিলেতে বসে বাংলাদেশের মতন একটা ছোট্ট দেশের পতাকা নিয়ে ফেরি করে বেড়াচ্ছেন ব্রিটিশ এক নারী! কি আশ্চর্য হলেন? ইংল্যান্ড বিশ্বকাপে গতকালকে টন্টনে দেখা মিললো এমনই এক ব্রিটিশ নারী পতাকা বিক্রেতার। লাল-সবুজে ছেয়ে গেছে যার ভ্যান।





কেনিংটন ওভাল, কার্ডিফ, ব্রিস্টলের পর টনটনেও বাংলাদেশের পতাকা বিক্রি করছেন চার্লটি ক্যারিন। বাংলাদেশের আগের চার ম্যাচের তিন ভেন্যুতেই ভ্যান ভর্তি করে বাংলাদেশের জার্সি, ক্যাপ এবং পতাকার পসরা সাজিয়ে বসেছিলেন তিনি। ওভাল-কার্ডিফে বেশি হলেও ব্রিস্টলে বিক্রি ভালো হয়নি তার। কারণ বৃষ্টির কারনে ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো।

ইংল্যান্ডে ভারত-বাংলাদেশের খেলার সময় প্রচুর পতাকা এবং জার্সির চাহিদা থাকে। মাঠে খেলা দেখতে আসা বেশিরভাগ সমর্থকরা বাংলাদেশের পতাকা-জার্সি কিনে শুধু প্রিয় দলের প্রতি ভালবাসা জানানোর জন্য। তবে ক্যারিনের কাছে পতাকা বিক্রির একমাত্র লক্ষ্য টাকা না, নিজের ভাল লাগা থেকেই বাংলাদেশের পতাকা বিক্রি করেন তিনি।    

বাংলাদেশের পরের ম্যাচগুলোর ভেন্যুতেও যাবার ইচ্ছা প্রকাশ করলেন চার্লটি ক্যারিন। তিনি বলেন, ‘বাংলাদেশ ম্যাচের সবগুলো ভেন্যুতে আমার ভ্যান নিয়ে হাজির হবার ইচ্ছা আছে। কারন ম্যাচের দিন বাংলাদেশের পতাকা বেশি বিক্রি হচ্ছে।’

এখন পর্যন্ত এই বিশ্বকাপে বাংলাদেশের প্রায় ৬-৭শ পতাকা এবং জার্সি বিক্রি করেছে এই ব্রিটিশ নারী পতাকা বিক্রেতা। প্রতিটি পতাকা ৪ থেকে ৫ পাউন্ড এবং জার্সি ১২ থেকে ১৫ পাউন্ডে বিক্রি করা হয়।

কার্ডিফে চার্লটির একটি ক্রীড়া সামগ্রীর দোকান রয়েছে। তবে, বাংলাদেশের খেলা হলেই এখন তিনি বাংলাদেশের জার্সি-পতাকা নিয়ে মাঠের বাইরে পশরা সাজিয়ে বসছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status