|
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
নতুন সময় প্রতিনিধি
|
|
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে ভোট গ্রহন শুরু হওয়ার পর সকাল সোয়া দশটা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। নিবিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আর ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের পদক্ষেপ নেয়ার কথা জানায় সংশ্লিষ্টরা। সদর উপজেলার ১শ’ ১৫টি কেন্দ্রের ৬শ’ ৪৮টি কক্ষে ২ লাখ ৬৬ হাজার ৫শ’ ১৫জন ভোটার তাদের ভোটারদিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৩শ’ ৩৫ জন ও নারীর ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ১শ’ ৬০ জন। এই উপজেলা পরিষদ নির্বাচনের ১শ’ ১৫টি কেন্দ্রের মধ্যে ১শ’ ১০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। বাকি ৫টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে রাখা হয়েছে। কেন্দ্রগুলো হলো, পুরাণ শহরের মুক্তিযোদ্ধা সংসদ অফিস, নতুন শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেকেরপাড়ের ডিসি একাডেমী, আচমত আলী খান পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (মহিলা কেন্দ্র), আচমত আলী খান পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (পুরুষ কেন্দ্র)। তবে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রেই রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ভোটাররা চান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান। আর ভাইস-চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম ভুইয়া তালা প্রতিকে, মোহাম্মদ জাহিদুল ইসলাম বই প্রতিকে ও সাহাবুদ্দিন হাওলাদার উড়োজাহাজ প্রতিকে প্রতিদ্বন্দীতা করছেন। অপরদিকে পারভীন জাহান হাঁস প্রতিকে, ফারজানা নাজনিন ফুটবল প্রতিকে, মোসা. নারগিস আক্তার কলস প্রতিকে ও মোসা. রোকসানা পারভীন প্রজাপতি প্রতিক নিয়ে মহিলা-ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। কয়েকজন ভোটার জানান, ভেবেছিলাম নির্বাচনে বড় ধরনের সমস্যা হবে। কিন্তু ভোটকেন্দ্রে এসে সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্ট। তবে, প্রশাসনের ভূমিকা নিয়ে আমরা খুশি। মাদারীপুর পৌর এলাকার ১০৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মো. রিয়াজ হোসেন জানান, সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা (এসআই) মো. ফরিদ উদ্দিন বলেন, পর্যাপ্ত পুলিশ কেন্দ্রে নিরাপত্তা দিচ্ছে। আমরা কোন সমস্যা মনে করছি না। ভোটররা আসছে, নিবিঘ্নে ভোট দিচ্ছে।তাছাড়া স্থাণীয় নেতা ও সমাজকর্মী সুমন,মাসুদের সহযোগীতায় আমরা সন্তুষ্ট। মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, ভোট কেন্দ্রে যদি কেউ বিশৃঙ্খলা বা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন তাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে সরাসরি গুলি করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
