ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
চীনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১২, আহত ১২৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 11:12 AM

চীনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১২, আহত ১২৫

চীনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১২, আহত ১২৫

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২৫ জন। সোমবার (১৭ জুন) বেইজিং সময় রাত ১০টা ৫৫ মিনিটে সিচুয়ানের চ্যাংনিং কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানার পর এ হতাহতের ঘটনা ঘটে।




স্থানীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমতলের ১৬ কিলোমিটার গভীরে। পরে সকালে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

সকালে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলা হয়, রাতে ভূমিকম্প ওই এলাকাকে কাঁপিয়ে দেওয়ার পরপরই ২ হাজার ১৬ জনের উদ্ধারকারী দল তৎপর হয়েছে। তারা বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও স্থাপনা তল্লাশি করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছে।

বেশ কিছু বাড়িঘর ধসে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status