|
বিশ্বকাপে লিটন দাসের রেকর্ড
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিশ্বকাপে লিটন দাসের রেকর্ড রেকর্ডটি হলো বিশ্বকাপের মঞ্চে প্রথম বাংলাদেশী হিসেবে একটানা ৩ বলে ৩ ছয় মারার। গ্যাব্রিয়েলের প্রথম বলেই পুল করে ৬ মারেন লিটন। পরের বলে বুদ্ধিমত্তার সাথে লং অফে পাঠিয়ে দেন বল। গ্যাব্রিয়েলের পরের বলে ফাইন লেগ অঞ্চল দিয়ে ছয় মেরে প্রথম বাংলাদেশি হিসেবে এই রেকর্ড করেন লিটন। লিটনের ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংসে আর সাকিবের ১২৪ রানে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৩২২ রানের বড় স্কোর টপকে বাংলাদেশ জিতে যায় ৭ উইকেট হাতে রেখেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
