|
আমরাই প্রকৃত বিরোধী দল: সংসদে হারুন
নতুন সময় প্রতিবেদক
|
|
আমরাই প্রকৃত বিরোধী দল: সংসদে হারুন সোমবার সংসদের বৈঠকে চলতি ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদে বিএনপির সাংসদ হারুন বক্তব্য দেয়ার সময় এই অবস্থার সৃষ্টি হয়। হারুনুর রশীদ তার বক্তব্যে মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন ও জাসদ নেতা হাসানুল হক ইনুর নাম উল্লেখ করে কিছু একটা বলতে চান। তবে নির্ধারিত সময় শেষ হওয়ায় তার মাইক বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ছয়জন নির্বাচিত হন। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। ফলে তার আসনটি শূন্য হয়ে যায়। পরে সংসদের আনুপাতিকহারে সংরক্ষিত নারী আসনে একজনকে মনোনয়ন দেওয়া হয়। সব মিলিয়ে বর্তমানে সংসদের তাদের সদস্য সংখ্যা ছয়জন। অন্যদিকে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সংখ্যা ২২ জন। আনুপাতিক হিসেবে তারাও সংরক্ষিত নারী আসনের চারটি আসন পেয়েছে, ফলে তাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
