|
যৌন সম্পর্কে আপত্তি, বার ডান্সারকে নগ্ন করে পিটুনি
নতুন সময় ডেস্ক
|
![]() যৌন সম্পর্কে আপত্তি, বার ডান্সারকে নগ্ন করে পিটুনি পুলিশ জানিয়েছে, গেল জানুয়ারিতে বেগমপেটের একটি জনপ্রিয় বার-এ ডান্সার হিসাবে কাজ করতে এসেছিলেন ওই যুবতী। এর আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুনিয়র আর্টিস্ট ছিলেন তিনি। আর্থিক সমস্যার কারণে ডান্স বার-এ কাজ নেন। ওই ডান্সার পুলিশের কাছে অভিযোগ করেছে, কাজে যোগ দেয়ার কিছু দিনের মধ্যেই আমাকে হয়রানি করতে শুরু করেন বার-এর ম্যানেজমেন্ট। কাস্টমারদের কাছে যাওয়ার জন্য চাপ দেয়া, তাদের সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য আমাকে জোরাজুরি করত। এদিন যৌন সম্পর্কে যেতে আপত্তি করা ওই যুবতীকে ফের একই কাজ করতে বলা হয়। তবে তাতে রাজি না হওয়ায় ওই বার-এর চার ডান্সার ও একজন কাস্টমার তার উপর ঝাঁপিয়ে পড়েন। এরপর পাঁচজন মিলে নিগ্রহ করেন ওই যুবতীকে। চলতে থাকে বেদম পিটুনি। মারতে মারতে নিয়ে যাওয়া হয় রাস্তায়। সেখানেই এক সময় নগ্ন করে পেটানো হয় তাকে। পরে কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে পুলিশে অভিযোগ করেন ওই যুবতী। তার আরো অভিযোগ, মারধরের সময় পুলিশের কাছে সাহায্যের আবেদন জানিয়েও পাওয়া যায়নি। সূত্র: আনন্দবাজার |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
