|
টিকটককে টেক্কা দিতে ইনস্টাগ্রামের ভিডিও ফিচার
নতুন সময় ডেস্ক
|
|
টিকটককে টেক্কা দিতে ইনস্টাগ্রামের ভিডিও ফিচার শনিবার ইনস্টাগ্রাম নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এক ঘোষণায় জানায়, তাদের নতুন এই ফিচারে মিউজিকের মাধ্যমে ইনস্টা স্টোরিতে গানের লিরিক ব্যবহার করা যাবে। মার্কিন গায়িকা বিলি এলিস প্রথম এই ফিচারটি ব্যবহার করেন এবং সেটি তার ইনস্টা স্টোরিতে আপলোড করেন। নতুন এই ফিচারটি ব্যবহার করার জন্য সবার আগে ইনস্টাগ্রাম অ্যাপটি আপডেট করতে হবে। এরপর ‘মিউজিক লেন্স’ টাইপ সিলেক্ট করে ইনস্টা স্টোরির জন্য শুটিং করুন অথবা নর্মাল ফিল্টারে শুট করে এতে ‘মিউজিক স্টিকার’ ব্যবহার করুন। মিউজিক লেন্স টাইপে কোনো গান পছন্দ করলে সেই গানের লিরিক যদি ইনস্টা মিউজিকে থেকে থাকে, নিজ থেকেই সেটি ফোনের স্ক্রিনে চলে আসবে। এ ছাড়া নিজের পছন্দ মতো গানের অংশ বেছে নেওয়াও যাবে এবং লিরিকের স্টাইলও বদলাতে পারবে ব্যবহারকারীরা। তবে শুধু ব্যবহারকারী নয় যারা এ স্টোরি দেখবে তাদের জন্যও রয়েছে নানা ফিচার। অন্যদের স্টোরি দেখতে দেখতে কারও গান সম্পর্কে জানতে চাইলে, স্ক্রিনে ক্লিক করলেই সেই গানের শিল্পী ও অন্যান্য অ্যালবামের খোঁজ পেয়ে যাবেন। তবে এখন পর্যন্ত উপমহাদেশে এই সুবিধা পেতে আরও দেরি হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
