|
দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার দুটি ইচ্ছা
নতুন সময় ডেস্ক
|
![]() দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার দুটি ইচ্ছা সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে বলা হয়েছিল; আপনি নিঃসন্দেহে দক্ষিণী সিনেমার প্রথম সারির নায়িকা। বলিউড নিয়ে আপনার দুটি ইচ্ছার কথা বলেন। উত্তরে তামান্না বলেন, হিন্দি ছবিতে আমার দুটি কাজ করার খুব ইচ্ছা। একটি শ্রীদেবীর বায়োপিক এবং অন্যটি নৃত্যকেন্দ্রিক যে কোনো ছবি। তামান্না বর্তমানে দক্ষিণী নির্মাতা চাকরি তোলেতির থ্রিলার ‘খামোশি’ নিয়ে ব্যস্ত সময় করছেন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে শ্রীদেবীর বায়োপিক তৈরির একাধিক ঘোষণা শোনা গেলে তার স্বামী বনি কাপুর সেটার স্বত্ব চেয়ে বসেন। কেননা তিনি নিজেই শ্রীদেবীর জীবন নিয়ে একটি ছবি তৈরির পরিকল্পনা করছেন। ছবিটি পরিচালনা এবং প্রযোজনা দুটিই তিনি করতে চান। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
