|
বিদ্যাসাগরের মূর্তি পুনঃস্থাপন
জেলে যেতেও প্রস্তুত মমতা
নতুন সময় ডেস্ক
|
![]() জেলে যেতেও প্রস্তুত মমতা ভোটের প্রচার চলাকালীন কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মিছিল থেকেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল বলে আগেই অভিযোগ জানিয়েছিলেন মমতা। মঙ্গলবার হেয়ার স্কুলের মাঠে বিদ্যাসাগরের মূর্তি পুনঃস্থাপনের অনুষ্ঠানে মমতা এসব কথা বলেন। এসময় অমিত শাহকে দোষারোপ করে বলেন, এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তারই মিছিল ছিল সে দিন। কেন সে দিন বিশৃঙ্খলা করলেন? কেন বিদ্যাসাগরের মূর্তি ছুড়ে ফেলে দিয়েছিলেন? সব তথ্যপ্রমাণ আছে আমাদের কাছে। আপনারাই করেছেন সব। গেরুয়া পোশাক পরা ‘দুষ্কৃতী’রা এই ঘটনার নেপথ্যে ছিলেন বলে অভিযোগ করে মমতা বলেন, সবার দ্বারা গেরুয়া হয় না। যারা গেরুয়াকে সম্মান দিতে পারে তারাই তা পরার যোগ্য। মমতা বলেন, বিজেপি সব ক’টি সংস্থাকে কিনে নিয়েছে। আদালত নিয়েও আমি কিছু বলছি না। যে যে জায়গায় বিচার পাওয়া দরকার, সবই যদি বন্ধ হয়ে যায়, মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? বিজেপি নেতা মুকুল রায়ের অবশ্য দাবি, মূর্তি কারা ভেঙেছে, তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করলেই প্রমাণ হবে। এ কথা আমরা আগাগোড়াই বলে আসছি। সূত্র: আনন্দবাজার পত্রিকা |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
