|
মালয়েশিয়ায় ৫২৭২ বাংলাদেশি আটক
নতুন সময় ডেস্ক
|
![]() মালয়েশিয়ায় ৫২৭২ বাংলাদেশি আটক রোববার মালয়েশিয়ার পত্রিকা ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র এক প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনকে উদ্বৃত করে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এ সময় দেশব্যাপী চালানো মোট সাত হাজার ৯৪০টি অভিযানে বাংলাদেশি ছাড়াও ২৩ হাজার ২৯৫ জন বিদেশি কর্মীর বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকার কারণে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আট হাজার ১১ জন ইন্দোনেশিয়ার নাগরিক। এর পরই রয়েছে বাংলাদেশিদের অবস্থান। এ ছাড়া মিয়ানমার, ফিলিপাইন ও থাইল্যান্ডের নাগরিকরাও রয়েছে এ তালিকায়। প্রতিবেদনে আরও বলা হয়, গত পাঁচ মাসে ২৬ হাজার ১১৬ অবৈধ অভিবাসীকে যার যার দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে দণ্ড পাওয়া বা দেশে ফেরত পাঠানো বাংলাদেশিদের সংখ্যা জানা যায়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
