ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোরিয়ায় ‘মডেল স্টার অব বাংলাদেশ’-এ ভূষিত মিথিলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 June, 2019, 12:47 AM

কোরিয়ায় ‘মডেল স্টার অব বাংলাদেশ’-এ ভূষিত মিথিলা

কোরিয়ায় ‘মডেল স্টার অব বাংলাদেশ’-এ ভূষিত মিথিলা

এশিয়া মহাদেশের ২৫টি দেশের প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হলো ‘এশিয়া মডেল ফেস্টিভ্যাল-২০১৯’। গত ১০ই জুন কোরিয়ার সিউলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে এতে অংশগ্রহণ করে সুনাম বয়ে নিয়ে এসেছেন তানজিয়া জামান মিথিলা। এই আয়োজনে ‘মডেল স্টার অব বাংলাদেশ-২০১৯’ ভূষিত হয়েছেন তিনি। এর আগে বাংলাদেশ থেকে এই অনুষ্ঠানে কেউ অংশ নেয়নি। মিথিলাসহ আরো চারজন এবারই প্রথম অংশ নিলেন।




কোরিয়া থেকে মুঠোফোনে মিথিলা বলেন, একজন বাংলাদেশি মডেল হয়ে আমি ভীষণ গর্বিত যে, দেশের জন্য সুনাম বয়ে আনতে পেরেছি। এশিয়া মহাদেশের ২৫টি দেশের মডেলদের মধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত, উচ্ছ্বসিত।

এই অর্জন শুধু আমার একার নয়, সারা দেশের। প্রসঙ্গত, ছয়বছর আগে ‘ঢাকা ফ্যাশন উইক’-এ মডেল হিসেবে অংশ নেয়ার মধ্য দিয়ে মিথিলার মিডিয়ায় যাত্রা শুরু হয়। এরপর তিনি বাংলাদেশ ফ্যাশন উইক, ডেনিম এক্সপো, আড়ং-এর ৪০ বছর পূর্তিসহ আরো বেশ কয়েকটি বড়মাপের ফ্যাশন শোতে মডেল হিসেবে অংশ নিয়ে প্রশংসিত হন।

তিনি গ্রামীণফোন, সেন্টার ফ্রুট এবং একটি আইসক্রিমের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন। মিথিলা অভিনয় করেন ‘ফ্যামিলিয়ার এনিমি’, ‘কোপা শামসু’ ও ‘এয়ারবেণ্ডার’ নাটকে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status