|
হঠাৎ ‘গো ইমরান গো’ স্লোগানে মুখরিত পাকিস্তানের সংসদ
নতুন সময় ডেস্ক
|
|
হঠাৎ ‘গো ইমরান গো’ স্লোগানে মুখরিত পাকিস্তানের সংসদ বাজেট বক্তৃতার মধ্যভাগে বিরোধী সংসদ সদস্যরা স্পিকারের ডায়াসের সামনে আসনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় ‘গো ইমরান গো’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা সংসদ। বিক্ষুদ্ধ সংসদ সদস্যরা এ সময় স্পিকারের সামনে বাজেটের কাগজপত্র ছুঁড়ে মারেন। বিরোধী নেতাদের নিবৃত করতে সরকারী দলের সদস্যরা এগিয়ে এলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে ওঠে। মুসলিম লীগের (নওয়াজ) সংসদ সদস্য মুর্তাজা জাবেদ আব্বাস এবং তেহরিকে ইনসাফের শাহেদ খটকের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। উত্তেজিত বিরোধী সংসদ সদস্যরা একসময় প্রধানমন্ত্রী ইমরান খানের দিকেও তেড়ে গিয়ে স্লোগান দিতে থাকে। পাল্টাপাল্টি স্লোগান ও হট্টগোলের মধ্য দিয়েই বাজেট বক্তৃতা পেশ করেন রাজস্ব ও অর্থনীতিবিষয়ক মন্ত্রী হাম্মাদ আযহার। এর আগে সোমবারও সাবেক প্রেসিডেন্ট জারদারির গ্রেফতারের ঘটনায় পাকিস্তানের সংসদে তুমুল হট্টগোল হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
