এমপি লিটন হত্যা মামলায় সাবেক এমপি কাদেরের যাবজ্জীবনগাইবান্ধার-১ আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় ওই আসনের সাবেক এমপি জাতীয় পার্টির আব্দুল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (১১ জুন) আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন গাইবান্ধার বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক।প্রসঙ্গ, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য লিটনকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় তার নিজের বাড়িতে গুলি করে হত্যা করা হয়।ওই ঘটনায় পরের বছর ২১ ফেব্রুয়ারি বগুড়া থেকে গ্রেফতার করা হয় আব্দুল কাদের খানকে।
এমপি লিটন হত্যা মামলায় সাবেক এমপি কাদেরের যাবজ্জীবন