ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গৃহবধূর হাত কেটে পুকুরে ফেলে দিল দুর্বৃত্তরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 1:39 PM

গৃহবধূর হাত কেটে পুকুরে ফেলে দিল দুর্বৃত্তরা

গৃহবধূর হাত কেটে পুকুরে ফেলে দিল দুর্বৃত্তরা

বগুড়ার ধুনটে চাঁদা না দেওয়ায় সাহেনা বেগম (৫০) নামে এক গৃহবধূর হাত কেটে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ জুন) সকালে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের কৈগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। সাহেনা বেগম ওই গ্রামের দরিদ্র কৃষক কপিল উদ্দিনের স্ত্রী।




এছাড়া দুর্বৃত্তদের হামলায় আরও ৫ জন আহত হয়েছেন। তারা হলেন, কৈগাড়ী গ্রামের মৃত এহেন্দা আলীর ছেলে কপিল উদ্দিন (৭০), তার ছেলে রুবেল (২৪), নূরুন্নবী (৩০) একই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী তফুরা বেগম (২৮) ও ফটিক মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪০)। আহতদের মধ্যে সাহেনা বেগমকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত তিন মাস আগে কৈগাড়ী গ্রামের রাসেল স্মৃতি সংঘের সোলার প্যানেলের ব্যাটারি চুরি হয়ে যায়। সোমবার সকালে ক্লাবের ব্যটারি কেনার জন্য কৈগাড়ী গ্রামের রশিদ মিয়ার ছেলে আল-আমিন (২৪) ও আজাহার আলীর ছেলে বিল্পব মিয়া (২৫) একই গ্রামের কপিল উদ্দিনের ছেলে রুবেলের কাছে ১’শ টাকা করে চাঁদা দাবি করে।

কিন্তু সে ক্লাবের সদস্য না হওয়ায় টাকা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে আল-আমিন ও বিল্পব সহ ১৫/২০ জন রুবেলকে মারধর করতে থাকে। এতে বাধা দিলে তারা রুবেলের মা-বাবা ও ভাই সহ ৬ জনকে পিটিয়ে আহত করে।

একপর্যায়ে আল-আমিনের ধারালো অস্ত্রের আঘাতে রুবেলের মা সাহেনা বেগমের বাম হাতের কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। পরে তারা বিচ্ছিন্ন হাত নিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। এ ঘটনার সংবাদ পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান ও ধুনট থানার ওসি ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর বিচ্ছিন্ন হাত ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনার সাথে জড়িত আল-আমিন, বিল্পব ও রনি খাতুনকে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status