ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মায়ের তৈরি হাতপাখা বেচে ঈদের জামা কিনবে হাসান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 May, 2019, 9:19 PM

মায়ের তৈরি হাতপাখা বেচে ঈদের জামা কিনবে হাসান

মায়ের তৈরি হাতপাখা বেচে ঈদের জামা কিনবে হাসান

ঈদকে সামনে রেখেই দোকানে বিক্রি হচ্ছে হরেক রংয়ের বাহারি পোশাক। ঈদের নতুন জামা কিনতে হাটে এসেছে সবাই। সেখানে এসেছে হাসান নামে এক কিশোর। সেও কিনবে নতুন জামা তবে আর সবার মতো করে নয়। মায়ের বানানো হাতপাখা বিক্রি হলে তবেই না কেনা হবে তার জামা!

 মানিকগঞ্জের ঘিওরে বুধবার সাপ্তাহিক হাটের দিনে পরনে একটি হাফ প্যান্ট আর হাফহাতা জামা পড়ে ওই কিশোরকে দেখা যায়। নতুন জামা কিনতে দোকানের ভিড় ঠেলে হাতপাখা বিক্রি করছে সে।





মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউপির জাবরা নয়াপাড়া গ্রামের কৃষক কুদ্দুস মিয়ার ছেলে হাসান। বাবা কৃষক, মা গৃহিণী।

বানিয়াজুরী থেকে ঘিওর হাট প্রায় সাত কিলোমিটার দূরে। পকেটে গাড়িভাড়া নেই। তাই পায়ে হেঁটে ৮শ’ টাকার জন্য পাখা বিক্রি করতে এসেছে ঘিওর হাটে। ঈদ আনন্দের ইচ্ছে পূরণে বুকভরা আশা নিয়ে এসেছে হাটে।

হাসান জানান, পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে সে। মায়ের হাতের তৈরি হাতপাখা বিক্রির টাকা দিয়ে ঈদে জামা কিনবে এবার।

হাসানের সঙ্গে কথা বলতে গিয়ে সেখানে এলেন তার বাবা কুদ্দুস। তিনি বলেন, ‘ছোট মানুষ খুব বায়না ধরেছে এবারের ঈদে নতুন জামাকাপড় কিনে দিতেই হবে। আর কোনো জামা না থাকায় এক কাপড়েই চলে এসেছে। অভাবের সংসারে নুন আনতেই পানতা ফুরোয়। ঈদে জামা কিনতে চেয়েছিল। টাকা-পয়সা পামু কনে। তাই বায়না মিটাতে ওর মা কিছু হাতপাখা বানিয়ে দিয়েছে। হাসিভরা মুখে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এসেছে। হাতপাখা বেচা হলে সে টাকা দিয়ে ঈদের নতুন জামা কিনবে।’

তবে জামা কেনার টাকা না হলে প্রতিবারের মতো এবারের ঈদেও পুরান জামা পড়েই ঈদ করবে হাসান। সামন্য শখ পূরণে হাসান কি পারবে হাসিমুখে নতুন জামা পড়ে ঈদ করতে!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status