ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সানাই'র ফিগার দেশলাই, সারাদেশে এমন পিস নাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 May, 2019, 6:19 PM

সানাই'র ফিগার দেশলাই, সারাদেশে এমন পিস নাই

সানাই'র ফিগার দেশলাই, সারাদেশে এমন পিস নাই

সোশ্যাল মিডিয়ার এক আলোচিত নাম সানাই। সারাদেশের মানুষ চেনে তাকে। সানাই বেশি আলোচনায় এসেছেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কিংবা লাইভে এসে। এদিকে তার অভিনীত ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন—দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়।





সিনেমা মুক্তি পেতে আরও কিছুদিন সময় লাগবে হয় তো। তবে তার আগেই নতুন গানের ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছেন সানাই। ঈদের আমেজেই আসছে গানটি। ‘ফিগার আমার দেশলাই, সারাদেশে এমন পিস নাই, নেশারই রঙে নানান ঢঙে, নাচ না আমার সঙ্গে, রূপে আমার আগুন জ্বলে' এমনই কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। গানটি গেয়েছেন সাবরিনা সাবা।

‘দেশলাই’ শিরোনামের আইটেম ঘরণার এই গানটির ভিডিওটি নির্মাণ করেছেন এ কে আজাদ। ঢাকাসহ আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন এডিটিং চলছে।

সানাই বলেন, ‘ঈদের চারদিন পরই ইউটিউবে প্রকাশ হবে গানটি। বেশ বড় বাজেটের আইটেম গান এটি। আশা করছি ঈদের বড় চমক হবে। ভিডিওতে আমার সঙ্গে চলচ্চিত্রের খলনায়ক ডনও আছেন। এ ছাড়া আরও ৩০ জন গানটির সঙ্গে নৃত্যে অংশ নিয়েছেন।’

এবারই প্রথম নয়। এর আগে তিনটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানাই। গানগুলো হলো- ‘প্রেমের নেশায়’, ‘বড় লোকের মেয়ে’ ও ‘অবাক তুমি’। এই বছরের শুরুতে পর্যায়ক্রমে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানের ভিডিওগুলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status