|
২৫০ লাখ টন পানি ফেললেও নিভছে না ইসরাইলের দাবানল!
নতুন সময় ডেস্ক
|
|
২৫০ লাখ টন পানি ফেললেও নিভছে না ইসরাইলের দাবানল! জানা যায়, ইসরাইলে ৬৩০টি দাবানলের আগুন নিভাতে কাজ করছে ৪৮০টি অগ্নিনির্বাপক বিমান, প্রায় ২,৫০০ জন অগ্নিনির্বাপক কর্মী। রবিবার এসব বিমানের সাহায্যে আড়াই লাখ টন পানি মাটিতে ফেলা হয়েছে। এদিকে, ইহুদীবাদী ওই দেশটির ব্যাপক দাবানল নিয়ন্ত্রণে মিসর ও চার ইউরোপীয় দেশ বিমান পাঠিয়েছে। শুক্রবার নেতানিয়াহু বলেছেন, ভয়াবহ দাবানলে কয়েকটি ছোট শহর থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে। দাবদাহের কারণে দেশটির তাপমাত্রা আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে। এক জরুরি সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরাইল। গ্রিস, ক্রোয়েশিয়া, ইতালি ও সাইপ্রাস থেকে অগ্নিনির্বাপণ বিমান আসছে। তিনি বলেন, প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির নির্দেশে দুটি যুদ্ধবিমান পাঠিয়েছে মিসর। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও রাশিয়াও সহায়তার প্রস্তাব দিয়েছে। নেতানিয়াহু বলেন, সম্ভাব্য সবচেয়ে ভালো উপায়ে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে আসা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বাতাস সত্যিই অতিরিক্ত গরম। ইসরাইলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ জানিয়েছে, জেরুজালেম ও তেলআবিবের মধ্যে মূল করিডোরের আগুন নেভানো হয়েছে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে। দেশটির কর্মকর্তারা বলেন, দেশটির ছোট ছোট শহর থেকে ৩৫ হাজার অধিবাসীকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। দাবানলে কয়েক ডজন বসতবাড়ি ভস্মীভূত হয়ে গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
