ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ফ্রিজ কিনে গাড়ি পেলেন গুরুদাসপুরের কৃষক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 May, 2019, 1:33 PM

ফ্রিজ কিনে গাড়ি পেলেন গুরুদাসপুরের কৃষক

ফ্রিজ কিনে গাড়ি পেলেন গুরুদাসপুরের কৃষক

২৭ হাজার টাকায় ওয়ালটন ফ্রিজ কিনে ১৫ লাখ টাকা দামের নিটল টাটা’র ১২০০ সিসি টিয়াগো প্রাইভেট কার পুরষ্কার পেলেন কৃষক মন্তাজ আলী (৫৭)। মন্তাজ আলীর বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার ডুবারপাড়া গ্রামে।




জানা গেছে, গত রবিবার গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নে অবস্থিত ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার কিরণ ইলেকট্রনিক্স থেকে ঈদ অফারের ২৭ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন মন্তাজ। আর তাতেই বাজিমাত। এলাকায় এখন মন্তাজকে নিয়ে র‌্যালি-হোলিসহ চলছে আনন্দ উৎসব। মন্তাজ নাজিরপুর ইউনিয়নের ডুবারপাড়া গ্রামের বাসিন্দা।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ওয়ালটন প্লাজা চাঁচকৈড় শাখায় আনুষ্ঠানিকভাবে ওই প্রাইভেট কারের চাবি মন্তাজ আলীর হাতে তুলে দেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবদুল কুদ্দুস।

এ সময় গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম, ওয়ালটনের রাজশাহী বিভাগীয় প্রধান নুরুল ইসলাম, পাবনা জোনের এরিয়া ম্যানেজার আখতার হাবিব খান শূর, ক্রেডিট অফিসার রেয়াজুল হাকিম উজ্জল ও চাঁচকৈড় ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক কুমার অভিজিৎ গৌড় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status