ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বিশ্বের সবচেয়ে কম ওজনের নবজাতক সাইবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 May, 2019, 1:15 PM

বিশ্বের সবচেয়ে কম ওজনের নবজাতক সাইবি

বিশ্বের সবচেয়ে কম ওজনের নবজাতক সাইবি

বিশ্বের সবচেয়ে ছোট শিশুর জন্ম হয়েছে ক্যালিফোর্নিয়ার সানথিয়েগোর একটি হাসপাতালে। জন্মের পর সাইবি নামের এই শিশুটির ওজন ছিল ২৪৫ গ্রাম, যা একটি আপেলের সমান।




জন্মের পর পাঁচ মাস সার্প মেরি বার্ক হাসপাতালে অতিবাহিত করার পর সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরেছে সাইবি।

বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তার জন্মের খবর প্রকাশ করে। খবর সিএনএনের।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৩ সপ্তাহ ৩ দিন গর্ভে থাকার পর গত ডিসেম্বরে সাইবি জন্মগ্রহণ করে। জন্মের সময় তার ওজন ছিল একটি আপেলের (২৪৫ গ্রাম) সমান, যা সবাইকে বিস্মিত করে।

তবে পাঁচ মাস হাসপাতালে তাকে পরিচর্যার পর শিশুটি সুস্থ ও স্বাভাবিক ওজন নিয়ে বাড়ি ফিরেছে।

লোয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্বের সবচেয়ে ছোট শিশুর নিবন্ধন কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবি বিশ্বের সবচেয়ে ছোট জীবিত শিশুদের মধ্যে শীর্ষে রয়েছে।

এর আগে বিশ্বের সবচেয়ে ছোট শিশুর তকমা ছিল ২০১৫ সালে জার্মানিতে জন্ম নেয়া এক শিশুর। তার ওজন ছিল ২৫১ গ্রাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status