ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ইউক্রেনের নিবনির্বাচিত প্রেসিডেন্টের আহ্বান
‘অফিসে আমার ছবি নয়, আপনার সন্তানের ছবি ঝুলান’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 7:22 PM

‘অফিসে আমার ছবি নয়, আপনার সন্তানের ছবি ঝুলান’

‘অফিসে আমার ছবি নয়, আপনার সন্তানের ছবি ঝুলান’

কৌতুকাভিনেতা হিসেবে জনপ্রিয় ভ্লাদিমির জেলেনস্কি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট। গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ৭৩ শতাংশের বেশি ভোট পেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোকে হারিয়ে দিয়ে চমক তৈরি করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর জনতার উদ্দেশ্যে রাখা এক বক্তবে মঙ্গলবার তিনি বলেন, আপনাদের অফিসে আমি আমার ছবি ঝুলন্ত অবস্থায় দেখতে চাই না। প্রেসিডেন্ট কোনো প্রতিমা বা আইকন নয়। বরং, অফিসে নিজের সন্তানদের ছবি ঝুলান আর যেকোনো সিদ্ধান্ত নেবার সময় সেদিকে তাকান।’





তিনি বলেন, আমি কখনো আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না’। চমক আর প্রতিশ্রুতির ধারাবাহিকতা যেন বজায় রাখবেন জেলেনস্কি। আমরা দেশকে সব সম্ভাবনা দিয়ে গড়বো যেখানে আইনের চোখে সবাই হবে সমান এবং শাসনকাজ চলবে সততা ও স্বচ্ছতার সঙ্গে। আর তা বাস্তবায়ন করতে আমাদের প্রয়োজন জনগণের শাসন, যারা জনগণের জন্য কাজ করবে।’

উল্লেখ্য, নির্বাচনে দাঁড়াবার আগে জেলেনস্কির কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না এবং তিনি একবার টেলিভিশনে মজা করে প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status