ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
অর্ধনগ্ন নাচে সৌদি গায়িকার কোরআন আবৃত্তি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 7:13 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 May, 2019, 7:17 PM

অর্ধনগ্ন নাচে সৌদি গায়িকার কোরআন আবৃত্তি!

অর্ধনগ্ন নাচে সৌদি গায়িকার কোরআন আবৃত্তি!

অর্ধউলঙ্গ হয়ে মঞ্চে নাচের সঙ্গে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করেছেন সৌদি বংশোদ্ভূত মার্কিন গায়িকা রোটানা তারাবযৌনি। এনিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশে একটি স্টেজ পারফরমেন্সে অংশ নেন রোটানা। এতে তিনি নিজের গানের সঙ্গে নাচেন। একপর্যায়ে গানের শেষে পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা আবৃত্তি করেন।





সৌদির প্রচলিত নিয়ম ভেঙে বেরিয়ে আসায় আগে অনেকবার প্রশংসিত হয়েছিল এ সঙ্গীত শিল্পী। কয়েক বছর আগে নিজের ক্যারিয়ারের উন্নতির জন্য সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রোটানা।

এর আগে তিনি সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোতে মিডিয়া রিলেশন অফিসার হিসেবে কাজ করতেন। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও নিজ জন্মভূমির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। সম্প্রতি রোটানাকে বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় অন্তর্ভূক্ত করে বিবিসি।

এদিকে রোটানার ওই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রতিবাদ জানিয়ে কমেন্ট করছেন অনেকেই।

এ বিষয়ে মিমি নামের একটি টুইটার অ্যাকাউন্টে নাচের ভিডিওটি শেয়ার করে লেখা হয়, ‘একেবারেই বিরক্তিকর। এটা আমাদের পবিত্র কুরআন, শব্দগুলো নবী মুহাম্মদ (সা.) কাছে আল্লাহ পাঠিয়েছেন। এটা নাচ ও গান গাওয়ার মতো কিছু না। আমাদের ধর্ম আপনার জন্য কোনো বোহো (বোহেমিয়ান) ফ্যাশান না। খুবই হতাশাজনক, বিশেষ করে পবিত্র রমজান মাসে।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status