ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
হামলার উদ্দেশে ভারতের পথে আইএস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 May, 2019, 5:02 PM
সর্বশেষ আপডেট: Sunday, 26 May, 2019, 5:05 PM

হামলার উদ্দেশে ভারতের পথে আইএস

হামলার উদ্দেশে ভারতের পথে আইএস

ভারতের লাক্ষাদ্বীপ ও তার আশেপাশের এলাকায় জঙ্গি হামলার উদ্দেশ্যে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা শ্রীলঙ্কা থেকে নৌকাযোগে রওনা দিয়েছেন বলে রাজ্যের উপকূলবর্তী ৭২টি থানায় সতর্কবার্তা পাঠিয়েছে কেরালা পুলিশ।




বৃহস্পতিবার (২৩ মে) এক বার্তার পরপরই কেরালা উপকূলে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে খবর প্রকাশ করা হয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোতে।

খবরে বলা হয়েছে, একটি সাদা রঙের নৌকায় চেপে ১৫ জঙ্গি সদস্য শ্রীলংকা থেকে রওনা হয়েছে। যেকোনো মুহূর্তে জঙ্গিদের ওই নৌকা কেরালার উপকূলে এসে পড়তে পারে- এমন খবর পেয়ে মাছ ধরার সব নৌকা ও জাহাজের ওপর কড়া নজরদারি শুরু করেছে পুলিশ।

পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছে, ওই নৌকায় থাকা আইএস জঙ্গিদের সংখ্যা নিয়ে খুবই স্পষ্ট তথ্য রয়েছে তাদের হাতে। আর এই তথ্য দেয়া হয়েছে শ্রীলংকার গোয়েন্দাদের তরফ থেকে।

এদিকে সম্ভাব্য হামলা ঠেকাতে কেরালার রাজধানীতে নিরাপত্তাজোরদার করা হয়েছে। সেখানকার রাজধানী তিরুবনন্তপুরমে পুলিশ বিভিন্ন হোটেল এবং রেস্ট হাউসে অভিযান পরিচালনা করছে। যাতে করে সন্দেহভাজন কেউ আশ্রয় নিতে না পারে।এছাড়া সাগরে থাকা জেলেদেরও সতর্ক করা হয়েছে। পুলিশের পাশাপাশি ভারতের নৌবাহিনী ও কোস্ট গার্ডও সতর্ক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status