ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ইসিতে রদবদল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 May, 2019, 4:52 PM
সর্বশেষ আপডেট: Sunday, 26 May, 2019, 5:08 PM

ইসিতে রদবদল

ইসিতে রদবদল

নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে ইসিতে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হেলালুদ্দীন আহমদকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।



রোববার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয় হয়েছে। অন্য আরেকটি প্রজ্ঞাপনে সচিব পদে আরও চার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম। ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদকে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সুবীর কিশোর চৌধুরীকে। বর্তমান চেয়ারম্যান (সচিব) শাহীন আহমেদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status