|
১৫তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ দেড় লাখ
নতুন সময় প্রতিবেদক
|
|
১৫তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ দেড় লাখ এবার স্কুল পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২ এর চার হাজার ১২৯ জন এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী পাস করেছেন। এ পরীক্ষায় আবেদন করেন আট লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী। আর পরীক্ষায় অংশ নেন সাত লাখ ৪০ হাজার ২৪০ জন প্রার্থী। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল গত মঙ্গলবার ফল প্রকাশের ব্যাপারে সম্মতি জানান। ফল তৈরির সব প্রক্রিয়া গত সপ্তাহেই সম্পন্ন করে এনটিআরসিএ। গত ২৮ নভেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ১৯ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ২৬ ও ২৭ জুলাই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
