|
যে তালিকায় যুক্ত হলো 'বিজলী' খ্যাত নায়িকার নাম
নতুন সময় প্রতিবেদক
|
![]() যে তালিকায় যুক্ত হলো 'বিজলী' খ্যাত নায়িকার নাম ববি বলেন, শুক্রবার রাত থেকেই আইডি খুঁজে পাচ্ছি না। হ্যাক হয়েছে নাকি ফেসবুক কর্তৃপক্ষ ডিজেবল করেছে তাও বুঝছি না। আমি বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে জানিয়েছি। এদিকে, ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে ববি বলেন, যেহেতু এখন পর্যন্ত আইডির কোনো হদিস পাচ্ছি না, তাই আমার আইডি থেকে যদি কোনো রাষ্ট্রবিরোধী কথাবার্তা ও অশ্লীল কিছু ছড়ানো হয় সেজন্য সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করছি। উল্লেখ্য, তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হারানোর খবর বিশ্বব্যাপী বেশ পরিচিত। বেশ কিছুদিন আগেও বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় বিনোদন তারকা আইডি হারিয়েছেন। সম্প্রতি এক রাতে আইডি হারিয়েছেন চার তারকা। আইডি হারানো তারকারা হলেন- অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, অভিনেতা অপূর্ব, অভিনেত্রী টয়া ও গায়ক ইমরান। তবে সর্বশেষ আইডি হারানো তালিকায় যুক্ত হলো নায়িকা ববির নাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
