ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কাতারে বয়ান করবেন মিজানুর রহমান আজহারী
কাজী শামীম, কাতার থেকে
প্রকাশ: Sunday, 19 May, 2019, 5:56 PM
সর্বশেষ আপডেট: Sunday, 19 May, 2019, 6:02 PM

কাতারে বয়ান করবেন মিজানুর রহমান আজহারী

কাতারে বয়ান করবেন মিজানুর রহমান আজহারী

বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর মিজানুর রহমান আজহারী এখন কাতারে। ১৯ মে রবিবার কাতারস্থ চাঁদপুর সমিতির আয়োজিত ইফতার ও ওয়াজ মাহফিলে দোহার বিন যায়েদ সেন্টার (ফানার ভবনে) বিকাল চারটা থেকে বয়ান শুরু করবেন তিনি। 


তার কাতার আগমন উপলক্ষে শনিবার দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ফুলেল উষ্ণ অভ্যর্থনা দিয়েছে ধর্মপ্রাণ কাতার প্রবাসী বিশিষ্টজনেরা। এ সময় তার সঙ্গে ছিলেন আল্লামা মামুনুল হক ও আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।


কাতার আগমনে বিমানবন্দরে স্বাগত জানান চাঁদপুর সমিতির সভাপতি মোঃ মানিক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ শাহজাহান, সিআইপি জালাল আহমেদ, চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক ওমর শরীফ টিটু, সাংগঠনিক সম্পাদক ই এম আকাশ, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল গাজী, জসিম উদ্দিন, শরিয়ত উল্লাহ সবুজ, মাওলানা ইউসুফ নূরসহ বিভিন্ন আলেম ওলামায়েরা।


মাহফিল উপলক্ষে বাংলাদেশ কমিউনিটির সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন চাঁদপুর সমিতির সভাপতি মোহাম্মদ মানিক হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status