|
মহিলা কারাগারের প্রথম বন্দি খালেদা জিয়া!
নতুন সময় প্রতিবেদক
|
![]() ছবি: সংগৃহীত বিভিন্ন সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় মহিলা কারাগারে নিতে গত মার্চ মাসের শেষ সপ্তাহ হতেই প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। কারা সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চেক-আপ শেষে কেরানীগঞ্জের কেন্দ্রীয় মহিলা কারাগারে নেয়া হতে পারে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ সেলসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখে। উল্লেখ্য,খালেদা জিয়াকে রাখতে একটি একতলা সেল দ্রুত প্রস্তুত করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সেলটির এখনো কোনো নাম চূড়ান্ত করা হয়নি। অন্য কোনো বন্দি না থাকলে মহিলা কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে হয়তো একাই থাকতে হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা ছাড়পত্র দিলেই খালেদা জিয়াকে যে কোনো দিন কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
