|
কুড়িগ্রাম সদর পাঁচগাছি ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী লতিফুর রহমানে নাম ঘোষণা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রাম সদর পাঁচগাছি ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী লতিফুর রহমানে নাম ঘোষণা আজ ১৪ নভেম্বর শনিবার কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুসংহত করা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। পাঁচগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরজামাল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লব এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে পাঁচগাছি ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় ঐক্য বজায় রাখা এবং স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন। সভা শেষে আসন্ন ইউপি নির্বাচনে পাঁচগাছি বিএনপির প্রার্থী হিসেবে মোঃ লতিফুর রহমান ভজু’র নাম ঘোষণা করা হয়। এ ঘোষণায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যায়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন
অনভিজ্ঞ এমডির অনিয়ম স্বেচ্ছাচারিতায় ঝুঁকির মুখে মেট্রোরেল, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
বিডিনগ সম্মলনে বক্তারা: আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ, মাত্র ১৮ শতাংশ
