ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক
মোঃ আরিফুল ইসলান ,চাঁদপুর
প্রকাশ: Saturday, 14 November, 2026, 12:02 PM
সর্বশেষ আপডেট: Saturday, 14 November, 2026, 2:29 PM

দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক

দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক

চাঁদপুর শরীয়তপুর নৌ রুটের কাকলি ফেরির সাথে বাল্কহেড/ মিনি কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আট বছরের এক মাদ্রাসার শিক্ষার্থী তরিকুল ইসলাম ফেরির ভিতরে গাড়ির চাপা পড়ে মৃত্যুবরণ করেন। সে ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে বাল্কহেড ও ফেরীর চালকদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বাল্কহেড ও ফেরির ৩ জনকে আটক করা হয়।

কাকলি ফেরি মাস্টার অফিসার্স মোশাররফ হোসেনকে আটকের প্রতিবাদে শনিবার ভোর ছয়টা থেকে বেলা প্রায় ১১ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রেখেছেন মাস্টার্স এসোসিয়েশন। এতে করে দুই পারে শত শত যানবাহন ও যাত্রী সাধারণের দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

পরে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মাস্টার্স অ্যাসোসিয়েশন কে আশ্বস্ত করেন খুব শিগগিরই কাকলি ফেরির মাস্টারকে ছেড়ে দেওয়া হবে। এই আশ্বস্তের প্রেক্ষিতে ফিরে চলাচল আরম্ভ হয়।

ফেরি চলাচল প্রায় ৫ ঘন্টা ধরে বন্ধ ছিল। 
বিআইডব্লিউটিসির হরিনা ফেরিঘাটের এজিম মোঃ ফয়সাল আলম চৌধুরী জানিয়েছেন, নৌ-বিধি অমান্য করে বাল্কহেড/ মিনি কার্গো দূর্ঘটনার জন্য দায়ী হলেও ফেরি'র কাকলীর মাস্টার অফিসারকে অন্যায় ভাবে নৌ- পুলিশ আলুবাজার ফাড়ি আটক করায় ও কোটে চালান করার প্রস্ততি গ্রহণ করায় চাঁদপুর-শরীয়তপুর অঞ্চলের ফেরিসমূহে কর্মরত নাবিকগন পুলিশি হয়রানির প্রতিবাধে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখছে। দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা পর্যন্ত চাঁদপুর-শরীয়তপুর নো রুটের ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসির মাননীয় চেয়ারম্যানের আশ্বস্ততায় ফেরি চলাচল আরম্ভ হয়েছে।

দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক

দীর্ঘ পাঁচ ঘন্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরোটে ফেরি চলাচল স্বাভাবিক

আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানিয়েছেন, যেহেতু বাল্কহেড এবং ফেরি মুখোমুখি সংঘর্ষ হয়েছে সে কারণেই দুই নৌজানের চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মামলায় বাল্কহেডের দুইজন ও ফেরির একজন চালককে আটক করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status