ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 14 November, 2026, 11:57 AM

সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ বিন্নিপাড়া এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেন।

‘এসো-এডুকেশন অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন’-এর সহযোগিতায় দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন ডা. সারিয়া নাফিয়া, ডা. শৈবাল বসাক, ডা. এমিলি ম্যারি বিশ্বাস, ডা. আরাফা জাকির ও ডা. ফারহানা মিম ঋতু।

এ কর্মসূচিতে নারী, পুরুষ, শিশু ও বয়োজ্যেষ্ঠসহ বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, মোগড়াপাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, শ্রমজীবীসহ নানা পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। শুধু মোগড়াপাড়া ইউনিয়ন নয়, আশপাশের ইউনিয়ন থেকেও অনেকে চিকিৎসাসেবা নিতে আসেন। বিশেষ করে কাবিলগঞ্জ ও বিন্নীপাড়া এলাকার মানুষের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।

কর্মসূচিতে হাজী মো. আশরাফ উদ্দিন নিজে উপস্থিত থেকে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম তদারকি করেন। সুশৃঙ্খলভাবে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ও সহযোগীরা দায়িত্ব পালন করেন। নারী, পুরুষ ও শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আলাদা গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বয়োজ্যেষ্ঠ রোগীদের সেবার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী ও তাঁদের স্বজনরা জানান, বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। দলমত-নির্বিশেষে সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। তাঁরা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজক মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, মানুষের সেবাই হোক আমাদের পথচলার অঙ্গীকার। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। 

তিনি আরও বলেন, এখানে আসা রোগীদের মাঝে যারা জটিল রোগে আক্রান্ত তাদের সকল প্রকার চিকিৎসা সেবা আমি করবো। মানুষের মুখে হাসি ফোটানোই হোক সকল প্রচেষ্টার সার্থকতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status