ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান
শফিক ইসলাম, মহালছড়ি
প্রকাশ: Saturday, 14 November, 2026, 11:26 AM
সর্বশেষ আপডেট: Saturday, 14 November, 2026, 11:29 AM

কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান

কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে আয়োজিত পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে আর্থিক সৌজন্য উপহার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ৩:৪০ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি জোন প্রতিনিধি হিসেবে জেডএসও ক্যাপ্টেন মোঃ তাহমিদ সামিন অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় তিনি মহালছড়ি জোনের পক্ষ থেকে বিহারের সভাপতি সোনা রতন চাকমার হাতে আর্থিক উপহার তুলে দেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিহার থেকে আগত ৩০ জন বৌদ্ধ ধর্মীয় ভিক্ষু (ভান্তে) ধর্মীয় দেশনা প্রদান করেন। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অসংখ্য পুণ্যার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

এ সময় ক্যাপ্টেন মোঃ তাহমিদ সামিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাহাড়ের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সেনাবাহিনী আন্তরিকভাবে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন,আমি পরম শ্রদ্ধেয় ভান্তে মহোদয়দের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের ধর্মীয় শিক্ষা, নৈতিক আদর্শ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের সমাজকে আলোকিত করুক এটাই আমাদের প্রত্যাশা।

কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান

কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান

বিহারের সভাপতি সোনা রতন চাকমা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কঠিন চীবর দান উপলক্ষে মহালছড়ি জোনের পক্ষ থেকে এই আর্থিক উপহার আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। এ ধরনের সহযোগিতা ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা মহালছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস শেষে চীবরসহ প্রয়োজনীয় উপকরণ দান করা হয়। একই সঙ্গে বৌদ্ধ ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার চর্চা আরও সুদৃঢ় হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status