|
কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ ১ আইনজীবী ও তার স্ত্রীসহ ৩ জন আটক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ ১ আইনজীবী ও তার স্ত্রীসহ ৩ জন আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শহরের ওয়াপদা পাড়া এলাকার একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য কুড়িগ্রাম সদর উপজেলার ওয়াপদা পাড়া (খলিলগঞ্জ) এলাকার এড. মোঃ আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী মোছাঃ ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মোঃ শাহেদ মাহমুদ শাকিল (৩০)নামের জনৈক ব্যক্তিসহ ৩ জনকে হাতে নাতে আটক করা হয়। পরে আটক ৩ জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে আইনজীবী আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট তার স্ত্রী ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১৯৫ পিস, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন ৪ গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫ শত টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রন কুড়িগ্রাম জেলার উপ পরিচালক মোঃ শাহ- নেওয়াজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আটক ৩ ব্যক্তিকে কুড়িগ্রাম সদর থানায় সোর্পদ করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
