|
মা ইলিশ আহরণ বন্ধে দুধকুমার নদে অভিযান, জব্দ কয়েক কিলোমিটার জাল
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() মা ইলিশ আহরণ বন্ধে দুধকুমার নদে অভিযান, জব্দ কয়েক কিলোমিটার জাল শনিবার (২৪ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত থেকে দুধকুমার নদের সামাদের ঘাট থেকে আন্ধারিঝাড়ের ধাউরারকুঠি পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশব্যাপী মাছ আহরণে নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে দুধকুমার নদে অবৈধ জাল দিয়ে মাছ শিকার এবং আইপিএস ও ব্যাটারি ব্যবহার করে বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ আহরণ বন্ধে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নদীটি সরু ও বিভিন্ন স্থানে চরবেষ্টিত হওয়ায় দূর থেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জেলে সরে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নদীর বিভিন্ন স্থান থেকে কয়েক কিলোমিটার চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়েছে। মৎস্য প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট কর্তৃপক্ষ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
