ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 24 October, 2026, 11:21 AM

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় গঙ্গারহাট থেকে ফুলবাড়ীগামী পাকা সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় আনছার আলীর বাঁশঝাড়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ফুলবাড়ী থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রমে সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status