ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
চারদলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Saturday, 24 October, 2026, 11:13 AM

চারদলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চারদলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজের যৌথ উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চারদলীয় মিনিবার ফুটবল ম্যাচ। টুর্নামেন্টে স্বপন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইমন একাদশের ‘ব্ল্যাক প্যান্থার’।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আটটায় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে একদম ঘরোয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মিনিবার টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চারদলীয় এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ‘রেড ওয়ারিয়র্স’ বনাম ‘ব্ল্যাক প্যান্থার’ এবং দ্বিতীয় ম্যাচে ‘ব্লু স্ট্রাইকার’ বনাম ‘গ্রিন টাইটানস’ একে অপরের মুখোমুখি হয়।

​টুর্নামেন্টে সার্বিক ব্যবস্থাপনা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও পৌর মেয়র প্রার্থী হাসিবুল হাসান হাসিব। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস।

​খেলার শুরুতে অতিথিরা খেলোয়াড়দের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে হাসিবুল হাসান হাসিব বলেন, "খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি বাড়ায়। তাই কোনো ভেদাভেদ না রেখে একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরণ প্রদর্শন করে খেলাটি উপভোগ করতে হবে।"

​উদ্বোধকের বক্তব্যে আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, "যেকোনো ধরণের ভেদাভেদ ভুলে খেলোয়াড় ও আয়োজক কমিটিকে দর্শকদের একটি সুন্দর ও মনোরম পরিবেশে মনোমুগ্ধকর খেলা উপহার দিতে হবে।"

​তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় ফাইনাল খেলায় কঠোর লড়াই শেষে  স্বপন একাদশের ব্লুস্টার কে ১-০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় ইমন একাদশের ‘ব্ল্যাক প্যান্থার’। অন্যদিকে রানারআপ নির্বাচিত হয় স্বপন একাদশ।

​আয়োজনে স্থানীয় যুবসমাজের পক্ষে মুখ্য ভূমিকা পালন করেন ইমন, শাহাবুদ্দিন, স্বপন, শাকিল, হামজা, শাকিল জুনিয়র, আরবি আজিম, রাকিব ও আলামিনসহ আরও অনেকে।
​অনুষ্ঠানে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার, বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা, সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ বেলায়েত হোসেন, আবুল হোসেন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন ও গোলাম রব্বানীসহ নওয়াপাড়া ও বাঁকাইল যুবসমাজের নেতৃবৃন্দ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status