ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
সেনবাগে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 October, 2026, 3:21 PM

সেনবাগে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

সেনবাগে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের (বর্তমানে ১০নং ইয়ারপুর ইউনিয়ন) ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় ইয়ারপুর ইউনিয়নের হাফেজা খাতুন ইসলামিয়া মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইরফানুল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস এবং ১০নং ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক।

সভাপতিত্ব করেন কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বাহার

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status