|
মানিকগঞ্জের দৌলতপুরে ১১ বস্তা সার আটক, ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
কাউছার মিয়া, দৌলতপুর
|
![]() মানিকগঞ্জের দৌলতপুরে ১১ বস্তা সার আটক, ডিলারকে ২ লাখ টাকা জরিমানা স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুরের দিপু ট্রেডার্সের মালিক সাব-ডিলার হাবিবুর রহমান হবি চোরাই পথে সরকারি বরাদ্দের সার পার্শ্ববর্তী নাগরপুর উপজেলায় নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে বেশি দামে বিক্রি করে। আজ ১১ বস্তা সার নাগরপুরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কৃষক ও জনতা সারবোঝাই ভ্যান আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চোরাই পথে সার বিক্রির অপরাধে সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, "সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" আটককৃত ১১ বস্তা সার উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
