ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
পাইকগাছায় পুলিশের অভিযানে ১৭ জন গ্রেফতার
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Saturday, 10 October, 2026, 3:31 PM

পাইকগাছায় পুলিশের অভিযানে ১৭ জন গ্রেফতার

পাইকগাছায় পুলিশের অভিযানে ১৭ জন গ্রেফতার

খুলনার পাইকগাছায় বিভিন্ন  ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক-সংক্রান্ত পরোয়ানাভুক্ত ব্যক্তি, জুয়া ও নাশকতার অভিযোগে অভিযুক্তরা রয়েছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টার ব্যবধানে মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতদের মধ্যে মাদক-সংক্রান্ত অভিযোগে ৩ জন, আদালতের পরোয়ানাভুক্ত ২ জন, জুয়া খেলার অভিযোগে ৬ জন এবং নাশকতার মামলায় ১ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও কয়েকজনকে আটক করা হয়।


 তাঁদের মধ্যে শিক্ষার্থী থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, এলাকায় মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। 


গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 


এদিকে, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান জোরদার করায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। থানা ওসি শেখ আউয়াল কবির বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status